Search This Blog

Sunday, April 14, 2019

কবিতা - ছদ্মপাখি

ছদ্মপাখি

- নাদিরা আক্তার

আমার বদ্ধ ঘরের ছদ্মপাখি,
তোরে আমি আগলা রাখি !!
আমি কি আর স্বার্থপর নাকি?

জানি তুই যাবি উড়ে,
একলা ফেলে আমায় ছেড়ে !!

জানি আমি, তুই না আমার
এ-নয় তোর ঠিকানা ।

উড়বি যে ডানা মেলে,
ওই আকাশের অসীম নীলে,
খুঁজতে তোর কুটির চিলে |

যাবি এই তো, আকাশ নীলে;
থাকনা একটু প্রদীপ জ্বেলে!!
তোর সুখের তরী দিবো খুঁজে,
যদি নেও গো একটু বুঝে;

তোর পালকের রেশ
মোরে ছুয়েছিল বেশ!
খুলে দিয়েছিল সেই আকাঙ্খিত কেশ।

চুপ কেন গো? হৃদয় পাখি!
পাগলীর কথায় ভয় পেয়েছো দেখি!
ভয় পাস না,হৃদয় পাখি

চাইলে আজই উড়তে পারিস,
বদ্ধ ঘরে আমায় রেখে!!
জানি একটু কষ্ট হবে,
তোকে ভেবে দিন কাটবে।

হয়তো হবে খুব যাতনা!
আটকে রাখবো মোর ভাবনা।

আজি যাবি? যাহ!
ভাববো সব স্মৃতি কথা!
কাঁদবো আমি একা একা।

যদি দেখি তোর সুখে থাকা,
এটাও দিব বুকে চাপা
ছদ্মপাখি পাখি উড়ে যা একা!!

No comments:

Post a Comment

ভালোবাসার মায়াজাল !!

ভালোবাসার মায়াজালে কেউ ভাসে সুখের জোয়ারে, কেউ আবার দুঃখের স্রোতে! (Restored from note- 2019)